বেশ কিছু দিন আগেই বাংলায় পৃষ্ঠা নম্বর কীভাবে দেওয়া যায়, এই নিয়ে আমি বেশ চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল, আমার যা-কিছু পাওয়ার ইচ্ছা, লিনাক্স সবটুকুই আমাকে দিয়েছে, অথচ বাংলায় পৃষ্ঠা ক্রমাংক ফুটিয়ে তোলার স্বাধীনতা থেকে আমি বঞ্চিত। অর্ণবের সঙ্গে কথাও হয় এ নিয়ে। বলি, ত্রিদিবদাকে জিজ্ঞাসা পরে করব, তার আগে নিজে ঘেঁটেঘুঁটে দেখি কিছু মেলে কী না। অর্ণব বলল, তাঁর কাছ থেকেই জেনে নিতে। কিন্তু আমার মনে পড়ছিল, ত্রিদিবদার বাড়িতেই কথা প্রসঙ্গে এ বিষয় নিয়ে একদিন আলোচনা হয়। কিন্তু সুরাহার পথ মেলেনি।
তারপর মেলেও একদিন। ব্লগে সবে লিখব, মাদারবোর্ড বিগড়ালো। দুমাস অচল। এর মধ্যে একদিন অন্য মেশিন থেকে জিমেল চেক করে ত্রিদিবদার লেখাটা দেখলাম। তাঁর সঙ্গে কথাও হল, ব্লগে লিখব।
মাদারবোর্ড এল গত পরশু। আজ মহরম। স্কুল ছুটি। লেখাটা তাই লিখে ফেললাম।
১। ফাঁকা পৃষ্ঠায় যতনে করো টাইপ। ছবিটা অনেকটা এরকম...
২। ইনসার্ট – ফুটার ডিফল্ট। দ্বিতীয় দশার চিত্র অনেকটা এই রকম পাওয়ার কথা...
৩। ইনসার্ট – ফিল্ডস – পেজ নাম্বার
৪। পেজ নাম্বার যতনে করো সিলেক্ট। এবং তারপর, ইনসার্ট থেকে ফিল্ডস হয়ে আদার (Other...)। এই দশায় চিত্র অনুযায়ী সব কিছু সিলেক্ট করা প্রয়োজন। অর্থাৎ, (টাইপ) পেজ – (সিলেক্ট) পেজ নাম্বারস – (ফরম্যাট) নেটিভ নাম্বারিং। সচিত্র ব্যাখ্যা যদি করি...
৫। যা ফলাফল দাঁড়াবে, তা অনেকটা এই রকম...
৬। সিলেক্ট করে নিজের মতো ফন্ট করে নিন। যেমন আমি এখানে "বাংলা" ফন্ট ১২ পয়েন্ট-এ করেছি।
......................
তবে এর পরেও যারা লিনাক্স ব্যবহার করেও ফাঁকিবাজ, পর্যায়ক্রমিক অনুশাসনে শিখতে গেলে সহ্য হয় না যাদের, তাদের ফাঁকতালে শিখিয়ে দিই...
ইনসার্ট – পেজ নাম্বারিং – নেটিভ নাম্বারিং। সচিত্র পরিচয়...
যা পেলাম, তার স্ক্রিনশট তুলে দিলাম
ব্যস্ পৃষ্ঠা নম্বর খোদাই করার গপ্পো শেষ! কোন ফন্টে, কত আকৃতির, কোন্ দিকে – ঠিক করে নিন। দিনের শেষে মনে হবে, অফিস-ফেরত বাবু হিসেবে আপনি যথেষ্ট স্বস্তিতে। নিজের বাংলা বই, পৃষ্ঠা ক্রমাংক, সেই বইয়ের মিরর, তারপর ছাপানো - এই বিপুল কর্মকাণ্ড এখন আপনার হাতেই! উইন্ডোজ-এ পেজমেকার-এর মুখোমুখি হওয়া, আজ প্রুফ দাও রে, কাল সংশোধন করো রে, পরশু আবার যাও রে ~ এসব আর না করলেও চলবে।






